নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো তিনজন। সোমবার বিকেলে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিন হাওলাদার (৫০) মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিরবাজার এলাকার আলেফ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার বৈরাগীরহাট এলাকার রাজ্জাক বেপারীর ছেলে আলেম বেপারী, দুধখালী এলাকার আমজেদ বেপারীর ছেলে দাদন বেপরী (৫০) ও একই এলাকার ওহাব খানের ছেলে দোলোয়ার খান (৫১)
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুরের মনোহর বাজার থেকে পিকআপে করে গরু নিয়ে মাদারীপুরে ফিরছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী, মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয় গরুবাহী পিকআপটি। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ব্যবসায়ী গিয়াস উদ্দিন হাওলাদার মারা যান। আহত হন আরো তিনজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।