1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪৭|

মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

মাদারীপুর ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কলাবাড়ী বাসস্ট্যান্ড থেকে ২০ পিস ফেনসিডিল উদ্ধার করেন ডিবি পুলিশ।এসময় হযরত আলী(৪৮) ও সোবাহান(৪২) নামে ২ জনকে আটক করেন ডিবি পুলিশ।
আটক হযরত আলী সরদার(৪৮) কেন্দুয়া এলাকার মৃত মনসুর আলী সরদারের ছেলে ও আটক অপরজন সোবাহান হাওলাদার(৪২) পশ্চিম পেয়ারপুর এলাকার ছত্তর হাওলাদারের ছেলে।

এবিষয়ে মাদারীপুর গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সোমবার দুপুরে এসআই (নিঃ) নিতাই চন্দ্র সাহা এর নেতৃত্বে অভিযান চালানো হয়।এতে কলাবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকান থেকে ফেনসিডিল সহ দুজনকে আটক করা হয়েছে।এবিষয়ে সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com