1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
দীর্ঘদিন পরে মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন। - Madaripur Sangbad 24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৭|

দীর্ঘদিন পরে মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর

দীর্ঘদিন পরে মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজল, সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি বেলাল রিজভী।

সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি দুজনের হাতে তুলে দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম (আমার দেশ ও চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়া দিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)।
সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমান (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়), মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) ও মোঃ মনিরুজ্জামান মনির (জেটিভি)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com