1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুর রিপোর্টার্স ইউনিটের আয়োজনে ,দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়। - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৩৯|

মাদারীপুর রিপোর্টার্স ইউনিটের আয়োজনে ,দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার,সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১০৩৪ বার পড়া হয়েছে


নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর ।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে, মাদারীপুরে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।আজ শুক্রবার সকালে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটের আয়োজনে, জেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে, মাদারীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা অত্যান্ত বেদনাদায়ক। এই ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। পাশাপাশি সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা আইন কার্যকরী ভাবে বাস্তবায়ন করতে সরকারের কাছে আহবান জানানো হয়।

বক্তারা আলো বলেন, দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক,স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।

মানববন্ধনে মাদারীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুবল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক সেলিম ফরাজী, বেলাল খান, এ্যাডভোকেট আবুল হাসান সোহেল,মেহেদী হাসান সোহাগ, সঞ্জয় কর্মকর অভিজিৎ, গাউছ-উর রহমান, ফায়জুল শরীফ, মাসুদ সরদারসহ জেলার সকল সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com