1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মসজিদের নির্মাণ কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও,অদৃশ্য কারনে ইমাম নিয়োগ দিয়ে উদ্বোধন হচ্ছে না। - অভিযোগ ধর্মপ্রাণ মুসল্লীদের । - Madaripur Sangbad 24
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:১০|

মসজিদের নির্মাণ কাজ দীর্ঘদিন আগে শেষ হলেও,অদৃশ্য কারনে ইমাম নিয়োগ দিয়ে উদ্বোধন হচ্ছে না। — অভিযোগ ধর্মপ্রাণ মুসল্লীদের ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫১৭ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোমবার (৭ জুলাই) সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় এ  সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু খান জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগে কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি। এবং আমাদের আগের পুরোনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।

বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মুসল্লিরা বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবিও জানানো হয়। মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইট গার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেওয়ার জন্য জোর দাবি জানান,সংবাদ সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা,সাহাবদ্দিন আহমেদ লিটন, ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com