1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে ১৫০০ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ০১ - Madaripur Sangbad 24
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১১:৫৮|

মাদারীপুরে ১৫০০ লিটার বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ০১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৮৮১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের রাজৈরে ১৫০০ লিটার বাংলা মদসহ হৃদয় বর (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কৌঠাবাড়ী গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। সে একই এলাকার যুধিষ্টি বরের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কদমবাড়ী ইউনিয়নের কৌঠাবাড়ী গ্রামে বাংলা মদ তৈরী ও বিক্রি হয় সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজৈর থানার পুলিশ। এসময় ১৫০০ লিটার বাংলা মদ এবং মদ তৈরীর সরঞ্জামসহ হৃদয় বরকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবত মদ তৈরী ও বিক্রি করে আসছিল।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, ১৫০০ লিটার মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com