1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে কুপিয়ে মারাত্মক জখম । - Madaripur Sangbad 24
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৩:৩৬|

মাদারীপুরে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকে কুপিয়ে মারাত্মক জখম ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৮৪৬ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
স্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সড়ক বিষয়ক সম্পাদক রেজাউল শরীফকে দিন-দুপুরে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুবৃর্ত্তরা। বুধবার (২৯ জানুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের পাশে বালুর মাঠে তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে মাদারীপুর জেলা আড়াই শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল শরীফ মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসেন। পরে কার্যালয়ের পাশে বালুর মাঠে গেলে ১২ থেকে ১৪ জনের একটি সন্ত্রাসী দল তাকে ঘেরাও করে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ফেলে রেখে যায়। পরে তার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় তার হাত-পা আর পিঠের একাধিক স্থানে জখমের চিহ্ন দেখা যায়। আহত রেজাউল শরীফ বলেন, তাকে পূর্ব শত্রুতার জেরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ছোট ভাই হাফিজুর রহমান জাচ্চু খানের মালিকানাধীন, সার্বিক পরিবহন’ এর সাবেক কর্মী আয়নাল বেপারী ও তার লোকজন মিলে তাকে কুপিয়ে জখম করেছে।

এঘটনা ঘটার সাথে সাথে  মাদারীপুর জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দোষীদের গ্রেফতারের চেষ্টা করেছে বলেও জানা যায়।

এব্যাপারে আহত রেজাউল শরীফ বলেন, আমাকে যারা কুপিয়েছে, তাদের মধ্যে আয়নাল বেপারীকে চিনি। সে নিজে থেকে আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তার সাথে আমার অনেক আগ থেকেই ঝামেলা চলছিল। সে কারণেই আমাকে খুন করতে চেয়েছিল।

তবে, অভিযোগ অস্বীকার করে আয়নায় বেপারী বলেন, আমি সকাল ৬টা থেকে আমার কাজের সাইডে ছিলাম। কিভাবে রেজাউলকে আমি জখম করবো। বরং তাকে যারা জখম করেছে, তাদের শাস্তি আমিও দাবী করি। আমার নাম বলে থাকলে সেটা ইচ্ছেকৃতভাবে বলা হয়েছে। আমি কোনভাবেই এতে জড়িত নই।

এব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, সার্বিক পরিবহনের সাবেক দুই কর্মীর পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদি আহতের পরিবার অভিযোগ দেয়, তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com