1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
কালকিনিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি অবৈধ ড্রেজার জব্দ। - Madaripur Sangbad 24
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৩৭|

কালকিনিতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ৫টি অবৈধ ড্রেজার জব্দ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর।

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।
আজ প্রায় চার ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে কানুরগাঁও, খাসেরহাট, সূর্যমনি চ্যানেল ও কাচিকাটা চ্যানেলে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মোট পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে অভিযুক্তরা পালিয়ে যায়।

জব্দকৃত ড্রেজারগুলো স্থানীয় ইউপি সদস্য নূর ইসলামের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে কালকিনি থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বলেন এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com