1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
পাওনা ৫০০ টাকা নিয়ে মনমালিন্য, বন্ধু হত্যা করলো বন্ধুকে - Madaripur Sangbad 24
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৩:২৯|

পাওনা ৫০০ টাকা নিয়ে মনমালিন্য, বন্ধু হত্যা করলো বন্ধুকে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া

মাদারীপুরে পাওনা টাকার জন্য এক মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র পুরাণ বাজারের স্বর্ণকারপট্টীতে এ ঘটনা ঘটে। 
অভিযুক্ত তপন সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের শ্রী স্বনন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারাণ বসুর ছোট ছেলে গৌতম বসু। সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন, তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন। পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। গৌতমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী। পরে গুরুতর আহত অবস্থায় গৌমতকে উদ্ধার করে নেয়া হয় জেলা ২৫০ শয্যা হাসপাতালে। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com