1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ৬০ হাজার টাকা জরিমানা এক সার ডিলারের। - Madaripur Sangbad 24
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ২:১৪|

মাদারীপুরে কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখায় ৬০ হাজার টাকা জরিমানা এক সার ডিলারের।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর ।

কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে,এক সার ডিলারকে ৬০ হাজার টাকা জরি*মানা করেছে ভোক্তা অধিকার। আজ দুপুরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাজারে মেসার্স জগদীশ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মহাদেব কুন্ড’কে এ জরি*মানা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

সুত্র জানাযায়, দীর্ঘদিন ধরে মহাদেব কুন্ডু
(ডিলার) কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ-ই অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল তার এক সহকারীকে কৃষকের ছদ্মবেশে সার কিনতে পাঠান। অভিযানে দেখা যায়, ডিএপি সার কিনতে গেলে সঙ্গে অন্য সার না নিলে বিক্রি করতে অস্বীকৃতি জানান ডিলার। বাধ্য হয়ে ছদ্মবেশী কৃষক অন্য সারও ক্রয় করেন।
এ সময় ডিএপি ও এমওপি সার প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৭ টাকা বেশি নেওয়া হয়। এসব প্রমাণ হাতে পেয়ে ডিলারের স্বত্বাধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।
এ বিষয়ে সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, ডিলার দুটি গুরুতর অপরাধ করেছেন। প্রথমত, কৃষক শুধু ডিএপি সার কিনতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে অন্য সার কিনতে বাধ্য করা হয়েছে। দ্বিতীয়ত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হয়েছে। এসব অপরাধের দায়ে মহাদেব কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com