1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে ভোক্তা সংরক্ষণ আইনে ৩ ব্যবস্যা প্রতিষ্ঠানকে জরিমানা । - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:২৫|

মাদারীপুরে ভোক্তা সংরক্ষণ আইনে ৩ ব্যবস্যা প্রতিষ্ঠানকে জরিমানা ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার কালকিনি উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ এর সার্বিক দিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম।
এ সময় পন্য ক্রয়ের রশিদ না থাকায় মুদি ব্যবসায়ী হারুন খলিফাকে ৫ হাজার টাকা, মুল্য তালিকার চেয়ে বেশি দামে বিক্রয় করায় মায়ের দোয়া মুরগির ব্যবসায়ী সেলিম বেপারীকে ২ হাজার টাকা এবং ঠোঙ্গার ওজন বেশী হওয়ায় ভুরঘাটা স্টান্ডে এক ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম জানান, প্রাথমিক পর্যায়ে এটা তাদের সতর্কতামূলক জরিমানা।ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, নিয়মিত বাজারের পণ্যের মান তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ইকরাম হোসেনসহ কালকিনি থানা পুলিশের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com