1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
শিবচরের অটোভ্যান চালক, মিজান কাজী হত্যার মূল আসামী গ্রেফতার। - Madaripur Sangbad 24
৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৪:০৬|

শিবচরের অটোভ্যান চালক, মিজান কাজী হত্যার মূল আসামী গ্রেফতার।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের শিবচর থানার মিজান কাজী (২০) হত্যা ও লাশ গুমের ঘটনায় পুলিশের তদন্তে মূল আসামি মোঃ হান্নান শিকদার (২৬) গ্রেফতার হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ৯ ফেব্রুয়ারি তাকে আটক করা হয়।

তদন্তে উঠে এসেছে, মাদকাসক্ত হান্নান জরুরি টাকার প্রয়োজনে স্থানীয় অটোভ্যান চালক মিজান কাজীকে টার্গেট করে। মাত্র দুই হাজার টাকার বিনিময়ে অন্যান্য আসামিদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করে, অটোভ্যান চালক  মিজানকে।

৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার পর হান্নানসহ অন্যান্য আসামিরা মিজানকে তার অটোভ্যানসহ ৫০০ টাকায় ভাড়া করে কাদিরপুর ইউনিয়নের দেলোয়ারের ইটভাটার কাছে নিয়ে যায়। সামাদ মৃধার ভুট্টা ক্ষেতে নিয়ে চারজন মিলে তাকে চড়-থাপ্পর মারে, এরপর ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এক পর্যায়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয় মিজানকে।

হত্যার পর আসামিরা মিজানের মোবাইল, নগদ টাকা ও অটোভ্যান নিয়ে পালিয়ে যায় এবং শহরে গিয়ে টাকা ভাগ করে নেয়। হান্নান শিকদার ৫০০ টাকা ও মোবাইল ফোন পায়, তবে অটোভ্যান বিক্রির পর টাকার চূড়ান্ত ভাগাভাগির পরিকল্পনা করেছিল তারা। পুলিশের ভয়ে হান্নান মিজানের মোবাইল ফোনটি ভুট্টা ক্ষেতে ফেলে দেয়, যা পরে উদ্ধার করা হয়।

১০ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত আসামি হান্নান শিকদারকে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com