1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
শিবচর উপজেলার পাচ্চরে ট্রেনের ধাক্কায় খালার মৃত্যু,১১ মাস বয়স ভাগনির হাত পা বিচ্ছিন্ন - Madaripur Sangbad 24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:২৫|

শিবচর উপজেলার পাচ্চরে ট্রেনের ধাক্কায় খালার মৃত্যু,১১ মাস বয়স ভাগনির হাত পা বিচ্ছিন্ন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাতপা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। বুধবার সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথিলা আক্তার শিবচরের দত্তপাড়া ইউনিয়নের আবু খলিফা ওরফে মিজান সরদারের মেয়ে ও গুরুতর আহত আয়শা একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে। সম্পর্কে তারা খালা ভাগনি।

স্থানীয়রা জানায়, ১১ মাসের ভাগ্নি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দ্যেশে ছেড়ে আসে মধুমতি এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী ট্রেন দেখে মিথিলা মোবাইল ফোন দিয়ে ছবি তুলছিল। অসাবধানবশত ট্রেনের পাশে থাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয় যাত্রীবাহী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলেই মারা যায় মিথিলা, গুরুতর আহত হয় তার কোলে থাকা ১১ মাসের আয়শা। পরে ৪ হাতপা বিচ্ছিন্ন হওয়া শিশুকে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাজধানীর ঢাকা মেডিকেলে শিশুকে প্রেরণ করে চিকিৎসক।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই খালার মৃত্যু হয়। গুরুতর ভাগ্নিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয় বলে জানা গেছে। খুবই মর্মান্তিকভাবে এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com