1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ । - Madaripur Sangbad 24
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৮:৩১|

আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালীদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর।

মাদারীপুর জেলার ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার ৪ নং ওয়ার্ডের সামাদ কবিরাজের জমির মামলা চলাকালীন অবস্থায় জবরদখলের অভিযোগ উঠেছে, বাবুল হালদার,নান্নু হাওলাদার ও কহিনুর বেগম গং দের বিরুদ্ধে। ভুক্তভোগী সামাদ কবিরাজ বলেন, এটা আমাদের জমি, আমার মা ও খালার অংশ বিক্রি করা হয় নাই, তারা আমার মৃত খালাকে জীবিত দেখিয়ে ভুয়া দলিল করায়, ইতিমধ্যে তারা হাজতবাসও করেছে। এখন আবার তারা নতুন করে আদালতের আদেশ অমান্য করে জমির দখলের পাঁয়তারা চালাচ্ছে। আমি অসহায় ও নিরুপায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি, জমির কাছে আমাকে যেতে দিচ্ছে না,হুমকি-ধামকি দিচ্ছে।তাই আমি প্রশাসন সহ সকলের সহযোগিতা চাই। এই বিষয়ে অভিযুক্ত কহিনুর বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালতের আদেশ অমান্য করে জমির দখলের কথাটা মিথ্যা ও বানোয়াট, আমি টাকা দিয়ে জমি ক্রয় করেছি এখানে আমার বসত ঘর রয়েছে, আমি সেই ঘরে বসবাস করতে পারতেছি না।আমার গাছপালা কেটে ফেলা হচ্ছে, তারা যদি কেউ জাল দলিল দিয়ে থাকে,তার দ্বায়ভার তাদের। এ বিষয়ে অভিযুক্ত বাবুল হাওলাদারের বোন জামাই নান্নু হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এই সমস্যার সমাধানের জন্য আমরা কয়েক দফা জমির কাগজ পত্র নিয়ে সালিশ মাধ্যমে বসাতে চেয়েছি, সামাদ গং’রা রাজি হচ্ছে না,উল্টো অভিযোগ করতেছে।যদি উভয়পক্ষ বসে দলিল দেখানো হয়,তাহলে সঠিক’টা বের হয়ে যাবে আশা করি। তিনি আরো বলেন, আদালতে যেহেতু মামলা চলমান, তাহলে আদালত থেকেই সঠিক রায় পাওয়া যাবে।তবে এখানে যে দখলের কথা উঠেছে এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com