1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
এনসিপি'র কেন্দ্রীয় নেতাদের না আসার সিদ্ধান্তে, মাদারীপুর জেলা এনসিপ'র সমাবেশ স্থগিত । - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৬|

এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের না আসার সিদ্ধান্তে, মাদারীপুর জেলা এনসিপ’র সমাবেশ স্থগিত ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর ।

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার পর মাদারীপুর জেলা এনসিপি’র সমাবেশ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকের পাড়ে মাইকিং করে এই ঘোষণা দেন, মাদারীপুর জেলা এমসিপি নেতা মাসুম বিল্লাহ।

এ সময় তিনি বলেন, পরিকল্পতিভাবে গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালানো হয়েছে। পরে মাদারীপুরের সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় নেতারা।
জানা যায়, সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। পরে তাদের ওপর হামলা চালায়,বর্তমান সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর পরপরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাদারীপুরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা: তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ অনেকেরই মাদারীপুরে আসার কথা ছিল। তবে, নিরাপত্তাজনিত কারণেই মাদারীপুরের সমাবেশ বাতিল করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এদিকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের লেকেরপাড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। এ সময় তারা বলেন, শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনা না হলে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেবেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com