1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন,রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল। - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০১|

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন,রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর ।

বাংলাদেশের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান বেসরকারী স্যাটেলাইট এশিয়ান টেলিভিশনের নব নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন,বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা মো. লিয়াকত আলী খাঁন মুকুল।

সোমবার (২৬ জানুয়ারি) এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এসময় এশিয়ান টেলিভিশনের সকল কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী খান মুকুল কে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের নব নির্বাচিত চেয়ারম্যান ঘোষনা করা হয়।

জানা যায়,এশিয়ান টেলিভিশনের নব নির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল আবাসন খাতের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান রূপায়ন গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তর ও দেশ রেডিওর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মো. লিয়াকত আলী খাঁন মুকুল এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর নির্বাচিত পরিচালকের দায়িত্বে আছেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com