
মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,আজ সোমবার মাদারীপুর–০২ আসনে ১১ দল জোট মনোনীত প্রার্থী মুফতি আব্দুল সোবহান এর রিক্সা মার্কার নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে, বাংলাদেশ খেলাফত মজলিস এর আমীর আল্লামা মামুনুল হক বলেন, গণভোটে হ্যা দিন,রিক্সা মার্কায় ভোট দিন।
তিনি আরো বলেন, বাংলাদেশে আর দুর্নীতির রাজনীতি চলবে না, ন্যায়ভিত্তিক রাজনীতি করতে হবে, গরীব দুঃখী অসহায় মানুষের টাকা মেরে খেতে দেওয়া হবে না।
অনুষ্ঠান বেলা তিনটায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাতটায়।
মাদারীপুর লেকপাড় মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে,বাংলাদেশ খেলাফত মজলিস এর মাদারীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও ১১ দল জোট সমর্থিত প্রার্থী মুফতি আব্দুল সোবহান বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল সোবাহান।
এ সময় আরও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই এই জোটের মূল লক্ষ্য।
সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, নির্বাচন ও দেশ পরিচালনায় ন্যায়নীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।