1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আসামী গ্রেফতার । - Madaripur Sangbad 24
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:২১|

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, আসামী গ্রেফতার ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮১৪ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।

মাদারীপুরের শিবচরে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয় তোতা শেখকে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, এক সপ্তাহ  আগে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে ৫ বছরের শিশুটি। ১৬ এপ্রিল বুধবার বিকেলে শিবচর উপজেলার রাজারচর মোল্লাকান্দি গ্রামের প্রতিবেশি তোতা শেখ চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মেয়েটিকে তার কক্ষে ডেকে নেয়। ঘরের দরজা বন্ধ করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ও মুখ চেপে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায় অভিযুক্ত তোতা শেখ। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দরজা খুলতে বললে কৌশলে পালিয়ে যায় তোতা শেখ। পরে এই ঘটনায় ১৭ এপ্রিল বৃহস্পতিবার মেয়েটির নানী বাদী হয়ে শিবচর থানায় তোতা শেখের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। অভিযান চালিয়ে রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় তোতা শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে অভিযুক্তকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়। এই ব্যাপারে তদন্তপূর্বক আদালতে অভিযোগপত্র দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com