1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
প্রশাসনের আদেশ অমান্য করে, বসতবাড়ি জবরদখলের অভিযোগ । - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১৯|

প্রশাসনের আদেশ অমান্য করে, বসতবাড়ি জবরদখলের অভিযোগ ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে প্রশাসনের আদেশ অমান্য করে স্থানীয় মাতব্বরদের সহযোগিতায় বসত ভিটা জবরদখলের অভিযোগ উঠেছে হালান কাজী ৫৫ মোস্তফা কাজী ৩৮ হানিফ কাজী ৩৬ সর্বপিতা মৃত শফিউদ্দিন কাজী গংয়ের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে জানা যায় মাদারীপুরের ৯৫ নং চর গোবিন্দপুর মৌজায় আব্দুর রব ঘরামী পিতা মৃত ইসমাইল ঘরামীর পৈক্তিক বাড়ির ভিটার সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালায়। তার পরিপ্রেক্ষিতে হালাল কাজী, মোস্তফা কাজী, হানিফ কাজী বহিরাগত ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে হুমকি ও ভয় ভিতি দেখালে আব্দুর রব ঘরামি স্থানীয় মাতব্বর ও প্রশাসনের সহযোগিতা নেয়। প্রশাসন উভয় পক্ষকে জমির কাগজ নিয়ে বসার জন্য সময় দেয় এবং সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকেই কোন স্থাপনা করতে নিষেধ করে আসলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গ্রামের মাতব্বরদের ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে স্থাপনার কাজ শুরু করেন। অসহায় পরিবারটি জানায়, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি প্রশাসন ও সমাজের বিবেকবান মানুষের মাধ্যমে আমার পৈতৃক ভিটা দখল যেন না হয় এজন্য সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com