1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরের শিবচরের বহেরাতলা এলাকায়, বাবা পিটিয়ে হত্যা করলো নিজ মেয়েকে । - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২০|

মাদারীপুরের শিবচরের বহেরাতলা এলাকায়, বাবা পিটিয়ে হত্যা করলো নিজ মেয়েকে ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে স্ত্রীর সাথে ঝগড়া করে কলেজ পড়ুয়া মেয়েকে ঘুমন্ত অবস্থায় লাঠি দিয়ে পি‌টিয়ে হত্যা অভিযোগ বাবা ফরহাদ গোমস্তার বিরুদ্ধে। রোববার সকালে শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের গোমস্তা কা‌ন্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আইরিন আক্তার মু‌ক্তি(১৭)। সে শিবচর বরহামগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্ত্রীর সাথে পা‌রিবা‌রিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বাধে। এসময় ফরহাদ গোমস্তার স্ত্রী তাকে অশ্লীল ভাষায় কথা বলে ও গালাগা‌লি করে। মেয়েকে নিয়ে আজেবাজে কথা বলে। একপর্যায়ে ফরহাদ গোমস্তা উত্তে‌জিত হয়ে তার ঘুমন্ত মেয়ে আইরিনকে কাঠের টুকরা দিয়ে মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা আরও জানান, ফরহাদ দিনমজুরি করে সংসার চালায়। স্ত্রীর সাথে মাঝে-মাঝেই ঝগড়া‌-বিবাদ হয়। ফরহাদের স্ত্রীর সবসসয় তার সাথে পা‌রিবা‌রিক কলহে জড়ায়। মেয়েকে নিয়ে‌ও বাজে কথা বলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, স্ত্রীর সাথে পা‌রিবা‌রিক কলহের জেরে ঘুমন্ত মেয়েকে পি‌টিয়ে হত্যা করেছে তার বাবা ফরহাদ গোমস্তা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বাবা ফরহাদ গোমস্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com