1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক হামলার শিকার। - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২৫|

মাদারীপুরে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে ৪ সাংবাদিক হামলার শিকার।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৬৭৩ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার শেখপুর নামক এলাকায়,চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে ৪ সাংবাদিকের উপর হামলা চালায় স্থানীয় চাঁদাবাজরা। এসময় হামলায় আহত সাংবাদিকদের সাথে থাকা নগদ অর্থ, স্বর্নালঙ্কার,মোবাইল ও ক্যামেরা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় শেখপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায়, আহত সংবাদকর্মীদের পক্ষ থেকে শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সংবাদকর্মীরা হলেন- মীর ইমরান, নাজমুল হোসাইন, সাইদুর রহমান শওকত ও নুর আলম।পরে তারা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

মাদারীপুর জেলা সাংবাদিক সমাজ এই হামলার তিব্র নিন্দা ও দ্রুত সঠিক তদন্ত করে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com