1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর নেই। - Madaripur Sangbad 24
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ১:৪৩|

মাদারীপুরে প্রবীণ সাংবাদিক ইয়াকুব খান (শিশির) আমাদের মাঝে আর নেই।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে


মোঃ জসীম মিয়া
মাদারীপুর।

মাদারীপুরে প্রবীণ সাংবাদিক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান,মাদারীপুর সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র “দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকা’র সম্পাদক, ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন।

আজ বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…..

চাকরির সুবাদে নব্বই এর দশকে মাদারীপুরে
আসেন ইয়াকুব খান শিশির। মাদারীপুরের জলপথ, মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এখানেই পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন অসংখ্য তরুণ সাংবাদিক, যারা আজ মাদারীপুরের সাংবাদিকতায় সক্রিয়, সত্য ও সাহসী ভূমিকা রেখে চলেছেন। এ কারণেই তিনি মাদারীপুরে পরিচিত ছিলেন তরুণ সাংবাদিকতার “রূপকার” হিসেবে।ইয়াকুব খান শিশির কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ছিলেন। তার অসংখ্য ছাত্র আজ সমাজের বিভিন্ন স্থানে সততার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
আজ বাদ যোহর মাদারীপুর প্রেসক্লাবের সামনে জেলা ঈদগাহ্ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ও স্মৃতিচারণ করেন।জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ জেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইয়াকুব খান শিশিরের মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com