1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে শহীদদের স্মরণ করে বিভিন্ন আয়োজনে পালিত হলো জুলাই অভ্যুত্থান। - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৪|

মাদারীপুরে শহীদদের স্মরণ করে বিভিন্ন আয়োজনে পালিত হলো জুলাই অভ্যুত্থান।

মোঃ জসীম মিয়া
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১০৩৮ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
মাদারীপুর

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে,মাদারীপুরে পালিত হলো জুলাই অভ্যুত্থান -২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর সুচিয়ারভাঙ্গা এলাকায় শহীদ তাওহিদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন, জেলা প্রশাসক মোছা: ইয়াসিমন আক্তার ও পুলিশ সুপার মোহাম্মাদ নাঈমুল হাছান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতা কর্মীরা।
এছাড়া মাদারীপুরের আরও ৬ জন শহীদ রোমান বেপারী,শহীদ মো: নাইমুর রহমান, ‎শহীদ মামুন সরদার,শহীদ ইসমাইল হোসেন রাব্বি,
‎শহীদ সৈয়দ নাজমুল হাসান,শহীদ মো: আশরাফুল হাওলাদার সহ শহীদদের কবরে পুস্পস্তবক অপর্নের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং কবর জিয়ারত করেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এরপর সকাল ১০ টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী এর সভাপতিত্বে আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, মাদারীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
আলোচনা শেষে শহীদ ও শহীদ পরিবার এবং আহত পরিবারদের জন্য দোয়ার আয়োজন করা হয়। এছাড়া দোয়া শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com