
নিজস্ব প্রতিবেদকঃ
মাদারীপুরে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
“পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি ”
স্লোগানকে সামনে রেখে, আজ মঙ্গলবার বেলা ১১টার সময় শহরের লেকপাড় স্বাধীনতা অঙ্গনে ফিতা কেটে এই মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার। পরে একটি র্যালি বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা উপস্থিত সবাইকে নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণের আহবান জানান। এসময় উপস্থিত সকলের মাঝে বন বিভাগের পক্ষ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
মাদারীপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার উপপরিচালক মো. হাবিবুল আলম, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খানসহ অনেকেই।