1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
হত্যা মামলায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজর কৃষ্ণ দে গ্রেফতার । - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:৩৩|

হত্যা মামলায় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু কাজর কৃষ্ণ দে গ্রেফতার ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০৯ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া

মাদারীপুরে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে শহরে পুরান বাজার বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনে খাগদী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাওহীদ সন্ন্যামাত। ২৫ আগস্ট নিহত রাজমিস্ত্রি তাওহীদ সন্ন্যামাত হত্যার ঘটনায় জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৭০০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে,মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নিহত কয়েকটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় পুলিশ তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com