1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুর কুমার নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে, ৫ টি বাল্বহেড জব্দ ও ৯ বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২৭|

মাদারীপুর কুমার নদীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়ে, ৫ টি বাল্বহেড জব্দ ও ৯ বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের রাজৈরে কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জন বালুদস্যুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় বালু বহনকারী ৫ টি বাল্বহেড জব্দ করা হয়।
সোমবার দুপু‌রে উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি গ্রামের কুমার নদে অভিযান চালিয়ে তাদের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক।
কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলো পিরোজপুরের নাজিরপুর থানার নায়মুল হাসান (২৪) শাহপরান (২৪), নেছারাবাদ থানার মিজান (৩২), আল-আমিন (৩৭) ইমরান (২৫) ইলিয়াস (৩১) বরিশালের বানারীপাড়া থানার হাসান মেহেদী(৩৭) মাদারীপুরের শিবচর থানার ঠান্ডু খালাসী (৪৫) ও বাগেরহাটের রামপাল থানার মাহফুজ হাওলাদার (৩৪)।
ভ্রাম্যমাণ আদালত ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৯ জনকে আটক করে রাজৈর থানা পুলিশ। পরে নায়মুল ও শাহপরানকে ১০ দিন করে, মিজান, ঠান্ডু, ইমরান, মাহফুজ ও ইলিয়াসকে ২০ দিন করে এবং আল-আমিন ও হাসান মেহেদীকে ২১ দিন করে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক।
রাজৈর থানার ওসি মাসুদ খান জানান, সাজাপ্রাপ্ত ৯ আসামীদের সোমবার মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com