1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
জুলাই আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ। - Madaripur Sangbad 24
৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ২:০০|

জুলাই আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৫৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেছে। রবিবার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসিবের পরিবার এই দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ হাসিবের বড় চাচা তোতা মিয়া ঢালী। তিনি জানান, শহীদ হাসিবের বাবা দেলোয়ার ঢালী প্যারালাইসিসে আক্রান্ত একজন শারীরিক প্রতিবন্ধী। তার দেখভাল করেন হাসিবের বৃদ্ধ দাদি, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

তোতা মিয়া ঢালী বলেন, আমরা অধিকাংশ সরকারি সাহায্য পাইনি। আমাদের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে, যদিও হাসিব দেশের ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।

সংবাদ সম্মেলনটি হাসিবের নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন শহীদ হাসিবের মেজ চাচা আতাউর ঢালী, শহীদ হাসিবের দাদি সুরাতুন্নেছা ও শহীদ হাসিবের প্রতিবন্ধী বাবা দেলোয়ার ঢালী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com