1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুর জেলা প্রেসক্লাবে অনলাইন গণমাধ্যম " এশিয়া পোস্ট ''এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। - Madaripur Sangbad 24
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:১২|

মাদারীপুর জেলা প্রেসক্লাবে অনলাইন গণমাধ্যম ” এশিয়া পোস্ট ”এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

” নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম ”’এই প্রতিপাদ্যকে সামনে রেখে,

আজ সোমবার সকালে এশিয়া পোস্ট এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবে অনলাইন গণমাধ্যমটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদারীপুর -০২ আসনে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া তার বক্তব্যে বলেন,এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গিকারে আধুনিক গণমাধ্যম এই কথাটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আগামীতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আমি এশিয়া পোস্ট এর উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি বিশ্বাস করি এই গণমাধ্যমটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কথাগুলো তুলে এনে জাতির সামনে তুলে ধরবেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন যাতে করে রাষ্ট্র সমাজ সঠিক পথে ধাবিত হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোষ্ট এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসান ও সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সাগর হোসেন তামিম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ সহ মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com