1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে হত্যা মামলায় জেলা শ্রমিকলীগ নেতা গ্রেফতার । - Madaripur Sangbad 24
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| দুপুর ১২:০৪|

মাদারীপুরে হত্যা মামলায় জেলা শ্রমিকলীগ নেতা গ্রেফতার ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় জেলা শ্রমিকলীগ সভাপতি জয়নাল ফকিরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
মাদারীপুর শহরের হরিকুমারিয়া আছমত আলী খান সড়ক এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয়নাল ফকির মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের রব ফকিরের ছেলে। মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহীদ সন্ন্যামাত (২১) হত্যা মামলায় সোমবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।
গ্রেফতারকৃত জয়নাল ফকির সাবেক মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী।
মাদারীপুর সদর থানার ওসি আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মাদারীপুর সদর উপজেলার খাদগী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন তাওহীদ সন্ন্যামাত। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
নিহত তাওহীদ সন্ন্যামাত মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাউদ্দিন সন্ন্যামাতের ছেলে। এ ঘটনায় ২৫ আগস্ট মাদারীপুর জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুল হাসান বাদী হয়ে ৯২ জন আসামির নামে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মাদারীপুর সদর থানার ওসি আল মামুন জানান, সোমবার বিকেলে জয়নাল ফকিরকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com