1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের বোমা হামলা। - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১১:২৭|

মাদারীপুরের কালকিনিতে বিএনপির নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের বোমা হামলা।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৬৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে জিয়া পরিষদের কর্মিসভার প্রস্তুতিমূলক আলোচনায় যাওয়ার পথে, বিএনপি নেতাকর্মিদের উপর বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় বিএনপির দুই জন কর্মী গুরুত্বর আহত হন।
আজ(১৪ নবেম্বর) বৃহস্পতিবার দুপুরে এঘটনা ঘটে। ঘটনা স্থানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন রয়েছে।
ঘটনার বিষয়ে জানা যায়,
কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজার এলাকায় বিএনপি জিয়া পরিষদের কর্মিসভা সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার প্রস্তুতিমুলক আলোচনা সভার আয়োজন ছিলো।দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে রওনা দিয়ে এনায়েতনগর ইউনিয়নের খালেকেরহাট বাজার এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্তকিত অর্ধশত বোমা হামলা করে। এসময় শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে সুজন সরদার(৩২) ও উত্তর কৃষ্ণনগর এলাকার মফি বেপারীর ছেলে শামিম বেপারী(২৮) নামে দুইজন বিএনপির সমর্থক গুরুত্বর আহত হন এবং বিএনপির নেতাকর্মীর ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন। পুরো এলাকা থমথমে বিরাজ করতেছে। ঘটনা স্থানে অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন রয়েছে।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরু বেপারী বলেন,আমরা দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি সভার প্রস্তুতি মুলক আলোচনার জন্য উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে যাওয়ার পথে এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাট এলাকায় পৌঁছালে এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সিরাজুল হক সরদারের নেতৃত্বে কাইয়ুম মৃধা, সুমন মৃধা, কামাল মৃধা, রিফাত বেপারী, আলিম বেপারী, চান্দু মৃধা ও হেলাল খা সহ প্রায় ৩০ থেকে ৪০ জন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আমাদের উপর অতর্কিত বোমা হামলা করে। এসময় বিএনপির দুজন নেতা বোমায় গুরুত্বর আহত হন। আমি নিজেই বাদি হয়ে থানায় মামলা করব।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থান পরিদর্শন করেছি।পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com