1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো দুই শিশুর লাশ । - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৫|

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর ভেসে উঠলো দুই শিশুর লাশ ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৭৬ বার পড়া হয়েছে

মোঃ জসীম মিয়া
মাদারীপুর ।

শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকার কুমার নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন, তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো। তারা মাদারীপুর সদর পৌরসভার ২নং ওয়ার্ডের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো, তাদের বাবার নাম লিটন মাতুব্বর।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, স্থানীয়রা লাশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com