1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে"দৈনিক বাংলাদেশের আলো" পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Madaripur Sangbad 24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৬|

মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে”দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতা

স্বাধীনতাই আমাদের শক্তি এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার পথচলার সুুধীর্ঘ ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পর্দাণপন উপলক্ষে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান এর আয়োজনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধা সাড়ে ছ’টায় মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বাংলাদেশের আলো”র ১৬ তম বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়।

এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান, সঞ্চালনায় ছিলেন, এশিয়ান টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি মাসুদ হোসেন খান।

এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিবিসি টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি,
মনির হোসেন বিলাস, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি,কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক আশরাফুর রহমান হাকিম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,একুশে টেলিভিশনের প্রতিনিধি রকিবুজ্জামান, চ্যানেল এস টেলিভিশনের প্রতিনিধি ইব্রাহিম সবুজ,দৈনিক বঙ্গজননী পত্রিকার স্টাফ রিপোর্টার সৈয়দ গোলাম মারুফ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোকাররম হোসেন, সাধারন সম্পাদক সৈয়দ আজিম উদ্দিন, মুক্তখবর মাদারীপুর প্রতিনিধি, শ্রাবন খান সজীব, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কালকিনি প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদ, দৈনিক ঢাকা পত্রিকার মাদারীপুর প্রতিনিধি শেখ এমদাদুল হক, রাজধানী টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি সোহেল তালুকদার, রাজধানী টেলিভিশনের স্টাফ রিপোর্টার ইসমাইল খান হৃদয়, দৈনিক শীর্ষ অপরাধ মাদারীপুর প্রতিনিধি গোলাম আলী, দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি, দুর্জয় আব্বাস, দৈনিক ঢাকা পত্রিকার প্রতিনিধি হিমেল মাহামুদ, নিউজ টুয়েন্টি ওয়ান টেলিভিশনের প্রতিনিধি, লুৎফার রহমান, পাথুরিয়া পাড় বাজার কমিটির সভাপতি, মতিয়ার রহমান হাওলাদার, সাধারন সম্পাদক ইদ্রিস হাওলাদার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হোসেন বিলাস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাদারীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের আলো,আলো ছড়িয়ে পত্রিকার মান অক্ষুন্ন রাখবে, সত্য সংবাদ প্রকাশে যদি কোন প্রকার দুষ্কৃতিকারীদের কবলে পড়ে হয়রানির শিকার হতে হয় সে ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।

এবিষয়ে অনুষ্ঠানের সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মোঃ হেমায়েত হোসেন খান সমাপনী বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন “দৈনিক বাংলাদেশের আলো” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু সহ জেলা, উপজেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, দেশ ও জনগণের কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং একজন সংবাদকর্মী হিসেবে সাংবাদিক সহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, যারা মূলধারার সাংবাদিকতার মতো মহান পেশায় নিয়োজিত আছেন আপনারা হলেন সমাজের দর্পণ বা আয়না আপনাদের মাধ্যমে সমাজ তথা দেশ ও বিদেশের সকল প্রকার সংবাদ জানতে পারেন। দেশ ও জাতির কল্যাণে মিডিয়ার ভূমিকা অপরিহার্য ও প্রশংসনীয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com