1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
মাদারীপুর শাহীন ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা। - Madaripur Sangbad 24
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৩|

মাদারীপুর শাহীন ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪০১ বার পড়া হয়েছে


মোঃ জসীম মিয়া
মাদারীপুর

আজ ০২-০১-২০২৫ বৃহস্পতিবার, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে,শাহীন ক্যাডেট স্কুল মাদারীপুর শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শাহীন ক্যাডেট স্কুল মাদারীপুর শাখার সম্মানিত পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শাহীন ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনাব মোঃ মাছুদুল আমীন শাহীন স্যার।এছাড়া আরো উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মাছুদুল আমীন শাহীন স্যার দীর্ঘ সময় বক্তব্য রাখেন,তার বক্তব্যের পুরোটাই ছিলো শিক্ষার্থীদের কিভাবে পড়াশুনার প্রতি মনোযোগী করানো যায়, কিভাবে শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ ঘটানো যায়,এ বিষয়ে।
অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনারা বাচ্চাদের পড়াশুনার জন্য জোর করবেন না,তাদের পড়ালেখা করতে উৎসাহ জোগাবেন,বাসায় পড়ার পাশাপাশি বেশি বেশি লেখাবেন, এতে আপনার বাচ্চার পড়াটা দ্রুত মুখস্থ হতে সাহায্য করবে।
এছাড়া তিনি আরও বলেন,২০২৫ সালের প্রথম থেকেই মাদারীপুর শাহীন ক্যাডেট স্কুলে জেনারেল শিক্ষার পাশাপাশি, বাধ্যতামূলক আরবী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। এছাড়াও তিনি আরো অনেক মুল্যবান বক্তব্য রাখেন।

পরিশেষে, সকল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরন করেন এবং এবছর যারা বৃত্তি পেয়েছেন তাদের বৃত্তি সনদ ও পুরুষ্কার প্রদান করেন।
পরে,সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com