1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
সরকারী স্কুলে ভর্তির পরও বাতিল করায় শিক্ষার্থী,অভিভাবকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান । - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৭|

সরকারী স্কুলে ভর্তির পরও বাতিল করায় শিক্ষার্থী,অভিভাবকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন ও মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালযের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মানববন্ধনে ও স্মারক লিপিতে তারা বলেন, আমাদের সন্তানেরা ইউনাইটেড ও ডনোভান সরকারী বিদ্যালয়ে অনলাইনে আবেদন করলে তারা লটারীতে বিজয়ী হয়। অতঃপর স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য আমাদেরকে ফোন দিয়ে পূর্বের স্কুলের ছারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন। অতঃপর আমরা সে মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে স্কুলে উপস্থিত হয়ে ভর্তির ফি দিয়ে ভর্তি সম্পূর্ন করে আসি।
পরবর্তীতে ভর্তির কনফার্ম এর ৩ দিন পরে আমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হয় স্কুলে যাওয়ার জন্য। আমরা অভিভাবকগন আমাদের সন্তানসহ স্কুলে গেলে, তারা জানায় আপনাদের সন্তানদের ভর্তি বাতিল করা হয়েছে। কারন জানতে চাইলে তারা আমাদেরকে বলে যে, বয়স কম বা বেশির কারনে আপনাদের সন্তানদের ভর্তি বাতিল হয়েছে।
অনলাইনে আবেদন করার সময় আমরা সন্তানদের জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন ফরম পুরন করেছি, যদি বয়সের করনে বাতিল হয় তাহলে অনলাইন লটারিতে কি ভাবে উত্তীর্ন করা হইল? এতে আমাদের সন্তানদের মানসিক ভাবে ভেঙ্গে পড়াসহ পড়াশোনার উপর অনিহা চলে আসে,,যা তাদের ভবিষ্যতের জন্য বিপর্যয় নেমে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com