1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
শাজাহান খান শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছেন - আব্দুল মোনায়েম মুন্না। - Madaripur Sangbad 24
৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৩৪|

শাজাহান খান শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছেন – আব্দুল মোনায়েম মুন্না।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জাসদের গণবাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল শাজাহান খান,এরপর শ্রমিক নেতা, শ্রমিক নেতা থেকে গুন্ডাবাহিনীর প্রধান হয়েছেন। আজকে তার পাপের ফল তার সন্তানসহ তিনি নিজে ভোগ করছে বলেন,কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার সন্ধায় মাদারীপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সারাদেশে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় আব্দুল মোনায়েম মুন্না আরো বলেন,আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের পাপের কারণে এখন পালিয়ে বেড়াচ্ছে, রাষ্ট্রের পট পরিবর্তনের পরে আমাদের দল বিএনপি যখন ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন কিন্তু আমরা দেশ থেকে পালাইনি। আমরা তো দেশে ছিলাম নিজের এলাকায় ছিলাম। আমাদের উপর হামলা হয়েছে আমাদের নামে মামলা হয়েছে তারপরও আমরা রাজনীতির মাঠ থেকে পালিয়ে যাইনি। আমরা পরবর্তী সময়ে ঠিকই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছি।

উক্ত -মাদারীপুর জেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতির যৌথ সভাপতিত্বে ও তিন সংগঠনের সাধারণ সম্পাদকের যৌথ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, যুবদলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার,সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ,জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল আহসানসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com