1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদারীপুরে পুরস্কার বিতরণ । - Madaripur Sangbad 24
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:১২|

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাদারীপুরে পুরস্কার বিতরণ ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর।

তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয় সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মাদারীপুরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। র‌বিবার (১২ জুলাই) সকাল ১০ টার দিকে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মিজ ম‌র্জিনা আক্তার এর  সভাপ‌তিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস‌্য জাহান্দার আলী মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সি‌ভিল সার্জন কার্যালয়ের এমও সিএস ডা. খ‌লিলুজ্জামন হিমু, সহকা‌রি পু‌লিশ সুপার ‌বিমল চন্দ্র বর্মণ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপ‌রিচালক ম‌তিউর রহমান।
আলাচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিতদের হাতে সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সফলতা, তারুণ্যের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণে উদ্বুোদ্ধ করে সচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশু স্বাস্থ্যের ব্যাপক উন্নয়ন ও সরকারি বিভিন পরিকল্পনার বিষয় নিয়ে আলাচনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com