1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
কালকিনির এনায়েতনগরে বোমা হামলায় আহত যুবক, সুজন সরদার (৩২) মারা গেছেন। - Madaripur Sangbad 24
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:১৯|

কালকিনির এনায়েতনগরে বোমা হামলায় আহত যুবক, সুজন সরদার (৩২) মারা গেছেন।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৬৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কালকিনির এনায়েতনগরে বোমা হামলায় আহত যুবক, সুজন সরদার (৩২) মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুজন সরদার পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত মিজান সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী সুজন সরদার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা প্রেরণ করেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন সরদারের মৃত্যু হয়। সুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, বোমার আঘাতে আহত যুবক মারা গেছে শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com