1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
নিখোঁজের এক দিন পর,, পাটক্ষেত থেকে বৃদ্ধর লাশ উদ্ধার । - Madaripur Sangbad 24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৭|

নিখোঁজের এক দিন পর,, পাটক্ষেত থেকে বৃদ্ধর লাশ উদ্ধার ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজ হওয়ার এক দিন পর, পাট ক্ষেত থেকে আব্দুল জলিল সিকদার নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। 

শনিবার (৫ জুলাই) সকাল ৭ টায় উপজেলা মৌলবিকান্দি এলাকার একটি পাট ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার এনায়েত নগর ইউনিয়নের মাঝের কান্দি গ্রামের বাসিন্দা সাবেক এলজিইডির অফিস সহকারী অবসরপ্রাপ্ত কর্মচারী আবদুল জলিল সিকদার। গত শুক্রবার জুম্মার নামাজ পড়তে গিয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেনি।

এর পর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। আজ শনিবার সকালে পার্শ্ববর্তী মৌলবিকান্দি গ্রামে তার বড় মেয়ের শশুর বাড়ির পাশে, পাটক্ষেতে এক বৃদ্ধর লাশ পরে থাকতে দেখেন স্থানীয়রা।পরে খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন। 

এবিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম সোহেল রানা বলেন, মৌলবিকান্দি গ্রাম পুলিশের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com