1. madaripursangbad24@gmail.com : madaripursangbad24 :
রহস্যজনক.... দুই শিশু নিখোঁজ হয়ে গেলো এক সপ্তাহের মধ্যে, প্রশাসনের ভুমিকা হতাশাজনক । - Madaripur Sangbad 24
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৩|

রহস্যজনক…. দুই শিশু নিখোঁজ হয়ে গেলো এক সপ্তাহের মধ্যে, প্রশাসনের ভুমিকা হতাশাজনক ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর ।

মাদারীপুরের কালকিনিতে এক সপ্তাহের মধ্যে দুই শিশু নিখোঁজ হয়ে গেলো,এখন পর্যন্ত নিখোঁজ হওয়া দুই শিশুর একজনকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।
এতে উপজেলা জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।পুলিশের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল।
নিখোঁজ শিশুরা হলো কালকিনি পৌরসভার কাশিমপুর গ্রামের সৌদি প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার (৮) এবং কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর জায়গির গ্রামের দুবাই প্রবাসী রেজাউল করিম বাবুর মেয়ে ইসরাত (৮)।

পুলিশ, স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জুন) রাতে কাশিমপুর গ্রামের সৌদি প্রবাসী নাসির মৃধার মেয়ে নাছিমা আক্তার, তার মা ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। রাত আনুমানিক ১১টার দিকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তবে ঘটনার ছয় দিন পার হলেও এখনো শিশুটির কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2024 madaripursangbad24.com