
নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার ০৩-১২-২০২৪ মাদারীপুর জেলার ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ে, রাইটস যশোরের এর আয়োজনে ও উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায়,লিঙ্গভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ নভেম্বর ২৫ – ডিসেম্বর ১০- ২০২৪ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ( নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি )। অনুষ্ঠানের প্রথমে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে র্যালীর আয়োজন করা হয়, এরপর সকলের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ, উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন রাইটস যশোরের মাদরীপুর জেলার প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়া ও প্রোগ্রাম এ্যাসোসিয়েট রঞ্জিত মল্লিক।